1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংকের জিএম রফিউল কর্তৃক ৯ লাখ টাকা প্রতারণার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

গাইবান্ধায় আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংকের জিএম রফিউল কর্তৃক ৯ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৮৬ বার

গাইবান্ধা আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের প্রধান শাখার জিএম রফিউল কাদের খন্দকার কর্তৃক জেলা শহরের পলাশপাড়ার আসাদুজ্জামান খানের কাছ থেকে বিভিন্ন একাউন্টে জমাকৃত ৯ লাখ ৪ হাজার ৬১১ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, আসাদুজ্জামান এবং তার পুত্র তৌফিক আসাদ খানের প্রায় ৯ লাখ টাকা বিভিন্ন খাতে গাইবান্ধা আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এর প্রধান শাখা ও ফুলছড়ি ও ওসমানপুর শাখায় আমানত নিসেবে জমা ও প্রদান করেন। বর্তমানে উক্ত টাকা ফেরত পাওয়ার জন্য ব্যাংক শাখায় যোগাযোগ করেও টাকা ফেরত না পাওয়ায় তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ব্যাংকের জিএম রফিউল কাদের খন্দকার ও ম্যানেজার তারেক আজিজ রাহীর যোগসাজসে এসিসিএফ ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান বরাবরে অত্র অঞ্চলের যাবতীয় আমানতের টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা করেছে। উক্ত ব্যাংকের টাকা বিদেশে পাচার করার অপরাধে চেয়ারম্যান কারাগারে রয়েছেন। তাদের আমানতের টাকা চেয়ারম্যান বরাবর জমা করার জন্য বর্তমানে উক্ত ব্যাংকে ফেরত দেয়ার মত কোন টাকা নেই। তাই যাতে তারা উক্ত টাকা ফেরত পায় তা তদন্তপূর্বক যথারীতি ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের মহা-ব্যবস্থাপক, জাতীয় সংসদের হুইপ, গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুদক রংপুর, গাইবান্ধা পৌরসভার মেয়র সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net