1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূজাই থাকছেন অনুদানের হৃদিতা ছবিতে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

পূজাই থাকছেন অনুদানের হৃদিতা ছবিতে

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪১৬ বার

আনিসুল হকের উপন্যাস অবলম্বনে অনুদানের অর্থে নির্মিত ইস্পাহানি-আরিফ জাহানের হৃদিতা ছবিটির কাজ আগামী মাসে শুরু হচ্ছে বলে জানা গেছে। এই ছবিটি নিয়ে প্রযোজক মিজানুর রহমানের সঙ্গে ইস্পাহানি-আরিফ জাহানের যে স্বত্ত্ব বিষয়ক দ্বন্দ্ব ছিল সেটাও নিষ্পত্তি হওয়ার পথে বলে আভাস পাওয়া গেছে ইউনিট সূত্রে। জানা গেছে, ছবিটিতে তাকে ৫০ শতাংশের মালিকানা দেওয়া হবে এবং এই ছবিটির জন্য যদি কোনো পুরস্কার পাওয়া যায় সেটা গ্রহণের অংশীদারও তাকে করে নেওয়া হতে পারে। এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী। অবশ্য প্রথম থেকেই ছবিটিতে পূজা চেরীই ছিলেন। কিন্তু মধ্যিখানে আলোচনা উঠেছিল যে, এই দুই পরিচালক যেহেতু অধরা খানকে নিয়ে একটি ছবির ঘোষণা দিয়েছে এবং আগে তাকে নিয়ে একটি ছবিও নির্মাণ করেছেন, সেহেতু অধরাও শেষ পর্যন্ত চলে আসতে পারে হৃদিতা চরিত্রে। কারণ অধরাকে নিয়ে নির্মিত ছবিটির প্রযোজক ছিলেন মিজানুর রহমান। তিনি এর আগে অধরাকে নিয়ে একটি ছবিও মুক্তি দিয়েছেন। তাই তিনি অধরাকে নেওয়ার জন্য পরিচালকদ্বয়ের ওপর চাপ প্রয়োগ করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত এসব কিছু হয়নি। ছবিটিতে পূজাই বহাল আছেন। প্রশ্ন হলো এত কিছুর পরও পূজা কোনো মন্তব্য করেননি এ ঘটনা নিয়ে। পূজার আসল নাম পূজা চেরি রায়। তিনি মডেল ও অভিনেত্রী হিসেবেই পরিচিত। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৮ সালে নূর জাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এই ছবিটি মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তিনি ভালোবাসার রঙ, তবুও ভালোবাসি, অগ্নি চলচ্চিত্রে অভিনয় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net