1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ১৬শত বয়স্ক ও বিধবা ভাতা বিতরন করেন জাহাঙ্গীর আলম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ১৬শত বয়স্ক ও বিধবা ভাতা বিতরন করেন জাহাঙ্গীর আলম

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৫৭ বার

নোয়াখালীর চাটখিলে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বয়স্ক ও বিধবা ভাতার বই বিতরন অনুষ্ঠান সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় পর্যায়ক্রমে ১৬শত দুস্থ, অসহায় বয়স্ক ও বিধবার মাঝে এ ভাতার বই বিতরন করা হবে। আজ ১ম পর্যায় চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭০০ বয়স্ক ও বিধবার মাঝে ভাতা প্রদান হয়। ২য় পর্যায় সোনাইমুড়ি উপজেলায় ৯০০ বয়স্ক ও বিধবার মাঝে ভাতা বিতরন করা হবে।

এ বয়স্ক ও বিধবা ভাতা বাংলাদেশে ১ম প্রচলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় ১৬শত বয়স্ক ও বিধবার ভাতার অতিরিক্ত বিশেষ কোটা মাননীয় মন্ত্রী ও সচিব বরাবর আবেদন করে বরাদ্দ আনেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
চাটখিল পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্ত্বে এবং উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন কচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী। জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, আওযামীলীগ জাতীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ এর সদস্য মনির হোসেন, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শামীমা আক্তার মেরী।

চাটখিল উপজেলায় ৪০০শত জন বয়স্ক ও ৩০০শত জন বিধবার হাতে ভাতার বই তুলে দেয়া হয়। আজ প্রত্যেকে ২০১৯-২০২০ অর্থ বছরের একসাথে ৬০০০ টাকা এবং প্রতিমাসে ৫০০শত টাকা করে এ ভাতা পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net