1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলার সেই ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপারের যাবজ্জীবন কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

শরণখোলার সেই ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপারের যাবজ্জীবন কারাদন্ড

নইন আবু নাঈম, নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩৮৫ বার

বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার ইলিয়াছ হোসেন জোমাদ্দার (৪৮) কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারা কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (০৫ নভেম্বর)দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম-এই আদেশ দেন।
দন্ডাদেশপ্রাপ্ত এ মামলার একমাত্র আসামি ইলিয়াছ হোসেন জোমাদ্দার (৪৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার এবং একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আব্দুল গফফার জোমাদ্দারের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, ২০১৯ সালের ৮ আগস্ট পঞ্চম শ্রেণীর চার ছাত্রী মাদ্রাসা সুপারের কাছে আরবি শিক্ষা নিতে আসে। সেখানে তারাতারি তিনজনকে বাড়ি পাঠিয়ে দিয়ে দেন সুপার। পরে ওই শিক্ষার্থীকে মাদ্রাসার লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ করেন সুপার ইলিয়াছ জোমাদ্দার। ওই শিক্ষার্থীকে বিষয়টি মা-বাবাকে না জানানোর জন্য ভয় দেখায়। পরে শিশুটির রক্তক্ষরণ হয়। বিষয়টি জানতে পেরে ওই সুপার মেয়েটির বাড়িতে গিয়ে সিড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে বলে তার পিতা মাতাকে জানায়। শিক্ষার্থীকে সুস্থ্য করতে নিজেই ঝারফুক ও পানি পড়া দেয় ওই সুপার। কিন্তু তাতেও সুস্থ্য না হওয়ায় সুপারের পরামর্শে মোরেলগঞ্জ উপজেলার একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে শিশুটির পিতা-মাতা। সিড়ি থেকে পরে যাওয়া আঘাতের কারণে রক্তক্ষরণ নয়, অন্য কারণ থাকতে পারে বলে চিকিৎসকরা পরিবারকে পরামর্শ দেয়। পরে ১৯ আগস্ট রাতে নির্যাতিত ছাত্রীর পিতা বাদী হয়ে ইলিয়াস হোসেন নামের ওই সুপারের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করেন। মামলার পরে সুপার গা ঢাকা দেয়। থানা পুলিশ আসামীকে আটক করতে না পাড়ায়। ১৪ সেপ্টেম্বর পিবিআই, বাগেরহাট মামলা টেক ওভার করে।একই সালের ১৮ অক্টোবর পিবিআই মাদরাসা সুপারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ১৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন।৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন ও যুক্তিতর্ক শেষে ১লা নভেম্বর এই মামলার রায় ঘোষনার দিন নির্ধারণ করেন আদালত। সেই অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সহকারী কৌসুলি (এপিপি) রনজিৎ কুমার মল জানান, পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার ইলিয়াছ হোসেন জোমাদ্দার কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আমরা আদালতের রায়ে খুশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net