ঢাকা   ০৩:২৩:৩৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাউজানের পশ্চিম গুজরায় চাঁন্দ মোল্লা জামে মসজিদে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) উদযাপন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান থানাধীন পশ্চিম গুজরাস্থ চাঁন্দ মোল্লা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে গতকাল বাদে মাগরিব পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। সেক্রেটারি মুহাম্মদ আবু তাহের ও মুহাম্মদ জানে আলম জনি’র যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ। প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা সরওয়ার উদ্দিন আলকাদেরী সাহেব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন আলকাদেরী। এসময় উপস্থিত ছিলেন মোতোয়াল্লী আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান নুরুল হক, সংবাদিক নেজাম উদ্দিন রানা, এম নাসির উদ্দিন, লিয়াকত আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আজিম, ইঞ্জিনিয়ার মোর্শেদ বাবলু, মোঃ মোসলেম উদ্দিন, নুরুল আবসার, জাফর সওদাগর, মোঃ আলী আজগর, জসিম উদ্দিন-১, মোঃ লোকমান হোসেন, জসিম উদ্দিন-২, শফিউল আলম, জাফর আহমেদ প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, প্রিয় নবীর (দ:) এর জীবনাদর্শ মেনে চললে সমাজে অশান্তি, হানাহানি থাকবেনা। বক্তারা বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান। ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (দ.) কে নিয়ে ব্যঙ্গ করায় বিশ্ব মুসলিম উম্মাহকে ফ্রান্সের পণ্য বয়কট করার জন্য আহ্বান জনান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি