1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে 'কয়লা' রেস্তোরাঁয় বিস্ফোরণ, ৩ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

কিশোরগঞ্জে ‘কয়লা’ রেস্তোরাঁয় বিস্ফোরণ, ৩ জন আহত

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৫৮ বার

কিশোরগঞ্জ শহরের ঈশাখাঁ রোড এলাকায় একটি রেস্তোরাঁয় রহস্যজনক বিস্ফোরণ হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে নিরালা টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ‘কয়লা’ নামক রোস্তোরাঁয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানের তিন কর্মচারি আহত হয়েছেন। তাদের বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, অন্যদিনের মতো রেস্তোরাঁয় খাবার পরিবেশন করা হচ্ছিল। সন্ধ্যা ৭টার কিছু আগে হঠাৎ রান্নাঘরে বিকট শব্দ হয়। এ সময় রান্না ঘরের অন্তত ৪০ ফুট দূরের মোটা গ্লাসের দরজা, বাথরুমের দরজাসহ ভেতরের দুই পাশের জানালার গ্লাস ভেঙে টুকরো হয়ে যায়। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দোকানের কর্মচারিরা জানান, রান্না ঘরের ভেতরে গ্যাসের চুলার কাছে একটি নীলাভ আলো দেখতে পান তারা। মুহূর্তেই বিকট শব্দ শুনতে পান। এ সময় সামান্য দগ্ধ হন তিন কর্মচারি।

তবে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে সেখানে কোনো অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক মো. জয়নাল আবেদীন জানান, পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এখানে আসলে কী হয়েছে সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন জানান, প্রাথমিকভাবে সেখানে কোনো আগুনের আলামত পাওয়া যায়নি।

এ ব্যাপারে রেস্টুরেন্টের মালিক পক্ষের কারও বক্তব্য জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net