আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভার আগামী ১০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঘিরে পলাশবাড়ি পৌর এলাকার বাইরেও উপজেলার আনাচে-কানাচেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২২ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান পৌর প্রশাসক আবু বকর প্রধান (আ’লীগ), আবুল কালাম আজাদ (বিএনপি), মজিবুর রহমান (জাতীয় পার্টি), গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (আ’লীগ বিদ্রোহী), হাবিবুর রহমান ইসলাম (স্বতন্ত্র) ও মো. আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র)।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব জানান, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন।