1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে বিএনপি'র দু'পক্ষের একই স্থানে পাল্টাপাল্টি সভা আহবান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

তাড়াইলে বিএনপি’র দু’পক্ষের একই স্থানে পাল্টাপাল্টি সভা আহবান

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩২২ বার

কিশোরগঞ্জের তাড়াইলে একই সময় ও স্থানে বিএনপি’র দুই পক্ষের পাল্টাপাল্টি সভা আহবান করেছে।

জানা গেছে,বিগত ১০ অক্টোবর’২০২০ জেলা বিএনপি’র নেতৃবৃন্দের স্বাক্ষরিত সাবেক উপজেলা সভাপতি মো.সাইদুজ্জামান মোস্তাফা’কে আহবায়ক এবং ১৫ জন যুগ্ম-আহবায়ক করে ৭১ সদস্যবিশিস্ট তাড়াইল উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেয়ার পর থেকেই স্থানীয় বিএনপি দুটি ভাগে বিভক্ত হয়ে হয়ে যায়।আহবায়ক কমিটি সোমবার (৩০নভেম্বর) বেলা ২ টায় উপজেলা সদর বাজারে অবস্থিত অক্সফোর্ড কিন্ডারগার্টেনে নবগঠিত কমিটির পরিচিতি সভা আহবান করে।বিভক্ত অপর গ্রুপটির পক্ষ থেকে একই স্থানে ও সময়ে উপজেলা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলের গতিশীলতা আনায়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা আহবান করে।আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন উভয় পক্ষকেই সভা না করার নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপি’র আহবায়ক মো.সাইদুজ্জামান মোস্তফা জানান,তাড়াইল থানার অফিসার ইনচার্জ আমাকে মুঠোফোনে সভা না করার জন্য আহবান করেন।

অপর গ্রুপের নেতৃত্বে থাকা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন লিটনের নেতৃত্বে একই স্থানে ও একই সময়ে মতবিনিময় সভা করার জন্য রাত ৮ টার দিকে সদর বাজারে একটি শোডাউন করা হয়।

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্খায় উপজেলা প্রশাসন দুটি পক্ষের সভা বন্ধ করার নির্দেশ প্রদান করেন।

সারওয়ার হোসেন লিটন জানান,বিএনপি’র গঠনতন্ত্র পরিপন্থী এই আহবায়ক কমিটি দেয়া হয়েছে।আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net