1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে পিতার বিরুদ্ধে অভিযোগ এনে সন্তানদের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের

ফটিকছড়িতে পিতার বিরুদ্ধে অভিযোগ এনে সন্তানদের সংবাদ সম্মেলন

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩০২ বার

ফটিকছড়িতে জন্মদাতা এক পিতার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সন্তানেরা।
২রা ডিসেম্বর বিকেলে উপজেলার ধর্মপুর ইউপির ৫নং ওয়ার্ডস্থ মুনাফ ওকিল বাড়ির হানিফ কোম্পানির সন্তানেরা এ সংবাদ সম্মেলন করে।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আসিফ।

বক্তব্য তিনি বলেন, হানিফ কোম্পানি নামের এই ব্যক্তিটি আমাদের জন্মদাতা পিতা হলেও তার বিভিন্ন অপকর্মের কারণে তাকে পিতা হিসেবে পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি। তাঁর বিভিন্ন অপকর্মের কারণে মানুষের কাছে আমাদের ক্ষমা চাইতে হয়। তিনি আমাদের জন্মের পর হতেই আমাদের নানানভাবে নির্যাতন করে আসছে। তিনি বিগত ২০বছর থেকে পরিবারের অজান্তে একাধিক বিয়ে করে আসছে। এরপর থেকেই আমাদের ওপর তার জুলুম নির্যাতন বেড়ে যায়। এব্যাপারে সামাজিকভাবে অনেক বৈঠকে সতর্ক করা হলেও তার স্বভাব চরিত্র পরিবর্তন করেন নি। এখন তার কোনো অপকর্মের দায়ভার আমরা নেবনা। তিনি আমাদের ওপরও জুলুম নির্যাতন অব্যাহত রেখেছেন। তাঁর সকল অপকর্মের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার জুলুম নির্যাতন ও হয়রানি থেকে মুক্তি পেতে এলাকাবাসী পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অভিযুক্তের পুত্র মো. মুহসিন, মো. সাকিব। এছাড়াও দেশের বাইরে থাকা তার আরো তিন সন্তানও তার বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করে এই সংবাদ সম্মেলনকে সমর্থন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net