1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২১৭ বার

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন সমুহে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্য্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময়ে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দীন. ফখরুল আলম সাহেব, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড.এম ডি মোজাফ্ফর হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শরণখোলা উপজেলা প্রশাসনের উদ্যেগে শহীদ বুদ্ধিজিবী দিবস পালিত হয়েছে। সকালে শহীদ মিনারে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সহ সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূণ্য করতে দেশের কবি, সাহিত্যক, বুদ্ধিজীবি, সাংবাদিক সহ সূর্য সন্তানদের দরে এন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net