1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

খাগড়াছড়িতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিক্ষোভ

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকার ১১ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিক, বুদ্ধিজীবি, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ নেন। সভায় খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাংবাদিক আবু দাউদ, নাট্য সংগঠক আজিম উল হক, শিক্ষক নেতা স্বপন চৌধুরী, খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের যুগ্ন সহ সভাপতি ফরিদুজ্জামান স্বাধীন প্রমুখ।

সভায় বক্তরা বলেন, যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল তাদের উত্তরসূরীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িত। নতুন করে এই শক্তি জাতির জনককে নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। দেশের শান্তিপূর্ণ অবস্থান নষ্ট করার পায়তারা চালাচ্ছে। সভা থেকে বঙ্গবন্ধুকে অবমাননা ও ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net