1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস জানাতে হবে -জিওসি মে: জেনারেল এসএম মতিউর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস জানাতে হবে -জিওসি মে: জেনারেল এসএম মতিউর রহমান

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৪০ বার

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয়ের মাস উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান ও দু:স্থ গরীবদের মানবিক কল্যাণে সহায়তা প্রদান করেছে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান।

মঙ্গলবার(১৫ ডিসেম্বর) বিকেলে মানিকছড়ির মং রাজবাড়িতে বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠান,স্কুল কলেজে অনুদান এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
এসময় জিওসি মেজর জেনারেল এসম মতিউর রহমান মহান মুক্তিযুদ্ধে মং রাজপরিবারের বীর মুক্তিযাদ্ধা দ্বাদশ মং রাজা মুক্তিযাদ্ধা মং প্রু সাইন অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে জিওসি বলেন, মুিক্তযুেদ্ধর সময় পার্বত্য চট্টগ্রামে যারা বিরোধিতা করেছি তাদের বিষয়ে সর্তক থাকার আহ্বান করা হয়। একই সাথে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। ‘
এছাড়া মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন জিওসি এসএম মতিউর রহমান।
এসময় রাজ কুমার সুইচিংপ্রু’র সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শাহরিয়ার জামান,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী অপু,জিএসও-১ কর্ণেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী,এএসইউ ুখাগড়াছড়ির ডেট কমান্ডার লে.কর্ণেল সরদার আলী হায়দার পারভেজ,সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে.কর্ণেল কাজী মো.কাওসার জাহান,মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net