1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে মোবারক হোসেন স্মৃতি সংসদের বিজয় দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

সোনারগাঁয়ে মোবারক হোসেন স্মৃতি সংসদের বিজয় দিবস পালন

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন সাহেবের পুত্র এরফান হোসেন দীপ।

১৬ ডিসেম্বর বুধবার সকালে বিজয় দিবস উপলক্ষে হাজারো নেতাকর্মীদের নিয়ে বিজয় র‍্যালীর মাধ্যমে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এরফান হোসেন দীপ বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা,বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিন, দেশের স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা জীবন উৎসর্গ করেছেন, কৃতজ্ঞ জাতি গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি সেই মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের।

জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীদের যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নরনারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শ্রদ্ধায় স্মরণ করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ আনোয়ার হোসেন মেম্বার,মোঃ মনির হোসেন,সেচ্ছাসেবকলীগ নেতা আনিসুর রহমান রবিন,রাজু সরকার,মোঃকবীর,বকুল,মামুন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রিদোয়ান ইসলাম,সোনারগাঁও থানা ছাত্রলীগ নেতা হাসানুর রহমান আবীর,শফিকুল ইসলাম শান্ত,ফয়সাল আহমেদ,
নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন খাঁন ওবায়েদ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি নাহিদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক আহাদুর রহমান রাহাদ,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত,
সোনারগাঁও পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ সিয়াম,সাধারণ সম্পাদক মোঃ মামুন, পিরোজপুর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ সেলিম,সাধারণ সম্পাদক হৃদয় খান,দপ্তর সম্পাদক আলমগীর হোসেন,
নয়াগাঁও ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাদল,সাংগঠনিক সম্পাদক সোহেল ভূইয়া,
জামপুর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা রাকিব ভূইয়া, ইঝঝঝঔললজহঝবারদী শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতা মেহেদী হাসান মূছা,রহমতুল্লাহ, মামুন,তকির, সনমান্দি ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা মূছা,আরিফ,সাইফুল,সহ আরো অনেকেই

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net