1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে মাদ্রাসায় হামলা: প্রধান আসামিসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

ফটিকছড়িতে মাদ্রাসায় হামলা: প্রধান আসামিসহ আটক-২

শাহনেওয়াজ নাজিম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ২৬৩ বার

ফটিকছড়ির মাইজভান্ডার এলাকায় দারুচ্ছালাম ঈদগাহ (কওমী) মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি মো. হাসান (৩৮) কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

সে মাইজভান্ডার এলাকার মৃত নুরুচ্ছফার পুত্র।
বুধবার (০৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম চাঁন্দগাও থানাধীন শোলকবহর এলাকা থেকে র‍্যাব-৭ এর টহল টিম এর মাধ্যমে ফটিকছড়ি থানা পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়।

এর আগে, গত ৪জানুয়ারি সকালে মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনা পরবর্তী রাতে স্থানীয় মো. হাসানকে প্রধান আসামী করে ১০জন নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন ওই মাদ্রাসার পরিচালক মুফতি মনির।

ঘটনার পরের দিনগত রাতে শুভ সুত্র ধর (২০) নামে এজাহারভুক্ত আরো এক আসামিকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ। সে মাইজভান্ডার এলাকার স্বপন সূত্রধরের পুত্র।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই এইচএম দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসা হামলা ঘটনার প্রধান আসামিকে র‍্যাব-৭ এর সহযোগিতায় আমরা আটক করতে সক্ষম হয়েছি। এর আগে আরেক আসামিকে গ্রেফতার করেছি। আটককৃত আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net