1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে এবার সাংবাদিকের ঘরে দুর্ধর্ষ চুরি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে এবার সাংবাদিকের ঘরে দুর্ধর্ষ চুরি

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২৫৪ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একজন সাংবাদিকের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনায় থানায় জিডি। শীত মৌসুম আসার পর থেকে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অহরহ চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও এবার সাংবাদিকের ঘরেই দুর্ধর্ষ চুরির ঘটনায় আতংক ছড়িয়ে পড়ছে সর্বত্র।

সরেজমিনে জানাযায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের “সারেং বাড়ি”তে দৈনিক জবাবদিহি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ কন্ঠে’র সম্পাদক ও প্রকাশক মোঃ রুবেল মিয়ার ঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে। এ ঘটনায় সাংবাদিক রুবেল শুক্রবার সকালে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ৯৫৫/২২.০১.২১ইং।

সাংবাদিক রুবেল জানান, আমরা যখন গভীর ঘোমে আনুমানিক রাত ৩/৪ হতে পারে ঘরের দরজার লক ভেঙ্গে কখন ঢুকেছে। আমরা কিছু বুঝে উঠার আগেই চোর পলিয়েছে। আমার মায়ের আড়াই (২.৫০) ভরি স্বর্ণ ও নগদ ৫০,০০০ টাকা ও একটি ল্যাপটপ নিয়ে গেছে।

সোনারগাঁ থানায় ওসি রফিকুল ইসলাম সাংবাদিকের ঘরে চুরির ঘটনার থানায় জিডির কথা নিশ্চিত করে বলেন, চোরদের ধরতে আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net