1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উদ্যোগে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

মাগুরার শ্রীপুরে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উদ্যোগে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩১৯ বার

মাগুরা শ্রীপুর উপজেলা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার খামারপাড়া আলিম মাদ্রাসা সংলগ্ন হঠাৎ পাড়াস্থ তরুন যুবসমাজের সহযোগীতায় আন্ত-উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ অনু্ষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্ভোধন অনুষ্ঠানে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মির্জা মিজানুর রহমান নওরোজ এর সভাপতিত্বে ও হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম টোকনের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ইয়াছিন কবির।
টুর্নামেন্টর উদ্ভোধন করেন শ্রীপুর থানা ইনচার্জ মোঃ আলি আহমেদ মাসুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু আনসার নাজাত আশা, সব্দালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মিল্টন,বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, হিউম্যান রাইটসের শ্রীপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক মিরাজ আহমেদ।
মামুনুর রহমানের খেলা পরিচালনা ও আসিফ হোসেনের সঞ্চালনায় ১৬ টি দলের অংশ গ্রহনে নক আউট পদ্ধতিতে ২ টি দল ফাইনাল খেলার সুযোগ লাভ করে। ফাইনাল খেলায় সাচিলাপুর টিমের সুজন-মাহমুদ কে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে পরাজিত করে শ্রীকোল টিমের শাহরিয়ার-মিরাজ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী দলের মাঝে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক ও আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, আলোকিত প্রাইভেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াসেস রহমান সাগর,আয়োজক কমিটির মামুন,সজীব, আসিফসহ আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। শুরু থেকেই তুমুল প্রতিদ্বন্ধিতা মুলক এ ব্যাডমিন্টন খেলা দেখতে মাগুরা ঝিনেদা ফরিদপুর রাজবাড়ী এলাকার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষেরা গভীর রাত জেগে মনোমুগ্ধকর এ ব্যাডমিন্টন খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net