1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

কিশোরগঞ্জে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৭৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ‘করিমগঞ্জ প্রতিবন্ধি বিদ্যালয়’ এর প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে করিমগঞ্জ উপজেলার ১নং কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারে আলোচনা সভা ও এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শরীফ উদ্দীন ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, ‘করিমগঞ্জ প্রতিবন্ধি বিদ্যালয়’ এর নিজস্ব অর্থায়নে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়টির জন্য মোট ৭৬ জন প্রতিবন্ধিকে শিক্ষার্থী হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

পিটুয়া আলোকিত যুব সংগঠনের সার্বিক সহযোগিতায় ও বিশিষ্ট সমাজসেবক ইসলাম উদ্দীনের সভাপতিত্বে, ডা. সাইফুল ইসলামের উদ্বোধনের মাধ্যমে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং কাদিরজঙ্গল ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মেম্বার নাসির উদ্দীন, উবায়দুর রহীম, কাজী রহমতুল্লাহ, আনোয়ারুজ্জান, মুমিন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে ৬ জন প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে ৬টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধিরা এখন আর সমাজের কোনো নয়। তাদেরকে সুশিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে জনশক্তি হিসেবে তৈরি করতে পারলে তারা অন্য সব সাধারণ-স্বাভাবিক মানুষের মতোই কাজ করতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net