1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সড়কের উপর গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ী রাখায় ২৫ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

রাউজানে সড়কের উপর গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ী রাখায় ২৫ হাজার টাকা জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৮৯ বার

চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, যত্রতত্র গাড়ি পার্কিং, গাড়ীতে অতিরিক্ত পণ্য বোঝাই করার অপরাধে
২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার ফকিরহাট, মুন্সিরঘাটা ও সূর্যসেন চত্বরে এই অভিযান চালানো হয়। দুইঘন্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। এ সময় হোটেল মালিক শংকরকে এক হাজার টাকা, জীপ চালক ফরহাদকে এক হাজার টাকা, লাইসেন্স না থাকায় মোটরসাইকেল চালক নয়ন ও হৃদয় বড়ুয়াকে দুই হাজার টাকা, অতিরিক্ত পণ্য বোঝাই করায় জীপ চালক ছবুরকে এক হাজার টাকা এবং সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ী রাখায় রাসেলকে বিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net