1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম মোবাইল কোর্ট ৫ বাস ড্রাইভারকে অর্থদন্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

চট্টগ্রাম মোবাইল কোর্ট ৫ বাস ড্রাইভারকে অর্থদন্ড

আশুতোষ চাকমাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৫৯ বার

চট্টগ্রামে বুধবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে নগরীর জিইসি মোড়,মুরাদপুর ও শাহ আমানত শাহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় সরকারী নির্দেশ অমান্যকারী ৫ বাস ড্রাইবারকে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত যাত্রী, বেশি ভাড়া আদায় ও সিটি কর্পোরেশনের বাইরে যাত্রী পরিবহনের দায়ে ৫ বাস ড্রাইভার ও এক মিনি বাস চালককে ৮৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আজকে থেকে মহানগর এলাকায় গণ পরিবহন চলাচল করার কথা থাকলেও মহানগরীর বাইরে বিভিন্ন জেলা উপজেলায় যাত্রী পরিবহন করছে।যার ফলে ৫ বাস চালক ও এক মিনি বাস চালককে অর্থদন্ড করা হয়।

তিনি আরও বলেন,’মহানগরীতে অনেক বাসে সিটের চেয়ে বেশি যাত্রী পরিবহনের বিষয়টি দেখা যায় এবং বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া যায়। যার ফলে কয়েকজন বাস চালকে অর্থদণ্ড করা হয়।পাশাপাশি মাস্ক না পরার কারনে ১০ জন যাত্রীকে অর্থদণ্ড করা হয়।নগরীতে সরকারী নির্দেশ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net