1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীর কোনো হাসপাতালে খালি নেই আইসিইউ বেড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম 

রাজধানীর কোনো হাসপাতালে খালি নেই আইসিইউ বেড

বিশেষ প্রতিবেদক: মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩১৬ বার

দেশের করোনামহামারি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করেছে। দিন কিংবা রাত সবসময় হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে নতুন রোগীর ভিড়। মধ্যরাতেও সন্দেহভাজন কিংবা কোভিড আক্রান্ত ব্যক্তিদের নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটির পরও মিলছে না সিট ও আইসিইউ বেড।

গভীর রাতের নীরবতা ভেঙে একের পর এক করোনা আক্রান্ত রোগী আসছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। মিরপুরের বাসিন্দা আজমেরি বেগম সংকটাপন্ন রোগীকে নিয়ে রাজধানীর ৫টি হাসপাতাল ঘুরে কোনো আইসিইউ খালি না পেয়ে শেষ ভরসা নিয়ে এসেছেন কুর্মিটোলায়। কিন্তু এখানেও খালি নেই আইসিইউ বেড। শুধু আজমেরি বেগম নয় তার মতো অনেকেই আইসিইউ বেডের আশায় ঘুরছেন এক হাসপাতাল অন্য হাসপাতালে। অন্যদিকে অভিযোগ আছে, আইসিইউ নিয়েও কাজ করছে একটি সিন্ডিকেট।

রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল রোববার রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ভর্তির অপেক্ষায় বসে আছেন বেশ কয়েকজন। রাতে চিকিৎসকরা গুরুত্ব না দেয়ার অভিযোগ করেন রোগীর স্বজনরা। আবার কেউবা রোগীকে হাসপাতালে ভর্তি করতে পারলেও মিলছে না আইসিইউ বেড। এমন অবস্থায় রোগীকে বেডে রেখে স্বজনরা খুঁজে বেড়াচ্ছেন আইসিইউ।

এমন সমস্যার বিষয়ে রোগীর স্বজনরা বলেন, ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে তারা শুধু বলবে এখানে সিট খালি বা ওখানে সিট খালি আছে। কিন্তু কোথাও কোনো সিট খালি নেই। আমাদের রোগীর অবস্থা খারাপ বলেই তো হাসপাতালে এসেছি। আরেকজন অভিযোগ করে বলেন, হাসপাতালে আসার পর রোগী রাখেনি। কারণ কোনো বেড খালি নেই।

অন্যদিকে সাম্প্রতিক করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সপ্তাহখানেক ধরে হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। মিলছে না আইসিইউর কোনো বেড। সবাই সচেতন হতে না পারলে এই সংকট আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা করছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net