1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগ বিনাশ্রমে ধান কেটে পৌছে দিলেন কৃষকের বাড়িতে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছাত্রলীগ বিনাশ্রমে ধান কেটে পৌছে দিলেন কৃষকের বাড়িতে

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৮৩ বার

বাশঁখালী উপজেলা ছাত্রলীগ ও শীলকূপ ইউনিয়ন ছাত্রলীগের যৌথ উদ্যোগে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেওয়া হয়।

বাঁশখালী উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। গ্রীষ্মের তীব্র তাপদাহে কাজের লোক মিলছে না। এ দিকে কৃষকেরা বৈরী অাবহাওয়া বিরাজের পূর্বেই গোলায় তুলতে চায় স্বপ্নের সোনালী ধান। ‘বাঁচলে কৃষক বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (২৮ এপ্রিল) এক প্রান্তিক কৃষকের ধান কেটে নিজেদের উদ্যোগে ধান বাড়িতে পৌছে দেয় তারা। প্রথম দিনেই তারা দেড়কানি ধান কেটে কৃষের বাড়িতে পৌছে দেন।

ধান কাটার সময় উপস্থিত ছিলেন বাশঁখালী উপজেলা ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনাম উদ্দিন চৌধুরী নয়ন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ফখরুদ্দিন রবিন, ফারুকুল ইসলাম নাহিদ, নুরুল আমিন আসিফ, ইয়াছিন সিকদার, জয় বড়ুয়া, সাজ্জাদ হোসেন আসিফ, হোসাইন চৌধুরী, অনিক বড়ুয়া সহ শীলকূপ ইউনিয়ন ছাত্রলীগ ও শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যরা।

তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যে কোন দুঃসময়ে মানবিক কাজ করে যায়। তারই ধরাবাহিকতায় বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি মহোদয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি, বাশঁখালী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের নির্দেশনায় চাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিই আমরা বাঁশখালী উপজেলা ও শিলকুপ ইউনিয়ন ছাত্রলীগ। এ ধান কাটা তারা অব্যাহত রাখবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net