1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব যাদুঘর দিবস উপলক্ষে চট্টগ্রামে ভার্চুয়াল সেমিনার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

বিশ্ব যাদুঘর দিবস উপলক্ষে চট্টগ্রামে ভার্চুয়াল সেমিনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৬৩ বার

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামে নগর মিউজিয়াম প্রতিষ্ঠা করে প্রাচীন ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা জরুরি’ বলে মন্তব্য করেছেন- বিশ্ব যাদুঘর দিবসের সেমিনারে বক্তারা।

মঙ্গলবার (১৮ মে) বিশ্ব যাদুঘর দিবস-২০২১ উপলক্ষে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) ভার্চুয়ালে এক সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্বে করেছেন চট্টল ইতিহাস গবেষক ও সিএইচআরসির সভাপতি সোহেল মো. ফখরুদ্দীন। বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ এর সঞ্চালনায় এ সেমিনারে আলোচনায় অংশনেন-
প্রাবন্ধিক কলামিষ্ট ডা. মোহাম্মদ জামাল উদ্দীন, নগর যুবলীগ নেতা ও সমাজ উন্নয়নকর্মী মোহাম্মদ মাহাবুব আলম, সাংবাদিক কে এম ইউছুফ, ছড়াকার ও কবি সাফাত বিন ছানাউল্লাহ, জামাল উদ্দীন, কাজী ফারুক আহমদ, নুরুল আনোয়ার, জাবেদ চৌধুরী প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেছেন, চট্টগ্রামে নগর বিষয়ক কোন মিউজিয়াম নেই। একটি প্রাচীন নগরী হিসেবে এ অঞ্চলে একটি নগর মিউজিয়াম থাকাটা খুবই জরুরী। বিষয়টির গুরুত্ব বিবেচনায় চট্টগ্রাম মিউজিয়াম প্রতিষ্টার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, চট্টগ্রামে সিটি মেয়র, চট্টগ্রামে জেলা প্রশাসক এর সু-দৃষ্টি কামনা করেন নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, প্রাচীন চট্টগ্রামের ইতিহাস আমাদের জাতীয় ইতিহাসের সহায়ক। তাই আমাদের গৌরবের ইতিহাস সংরক্ষণ করতে একটি নগর মিউজিয়াম/যাদুঘর প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। হাজার বছরের চট্টগ্রামের অনেক প্রাচীন প্রত্ন ইতিহাস সংরক্ষনের অভাবে ধ্বংস হচ্ছে। যা কোন অবস্থাতেই কাম্য নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net