1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপজেলাবাসীকে সতর্ক থাকার আহ্বান কোম্পানীগঞ্জ ইউএনও'র - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপজেলাবাসীকে সতর্ক থাকার আহ্বান কোম্পানীগঞ্জ ইউএনও’র

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩০৭ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর।

২৫ই মে মঙ্গলবার তিনি তাঁর ফেইসবুক পেইজের একটি পোস্টে উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ক্রমাগত শক্তি সঞ্চার করছে। এটি (২৬/০৫/২১ তারিখ) বুধবার বেলা ১১ টার কাছাকাছি সময়ে ভারতের চান্দিপুর শহরের উপর দিয়ে উপকূল অতিক্রম করবে। তখন এটির কেন্দ্রবিন্দুতে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ণিমার কারণে ভরা জোয়ার বিদ্যমান থাকবে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে ৫-৭ ফুট বেশি উচ্চতার জোয়ার হতে পারে। জলোচ্ছ্বাস হওয়ার আশংকা রয়েছে।

কোম্পানিগঞ্জ উপজেলার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসনের সমন্বয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মেম্বারবৃন্দ ও সিপিপি এর স্বেচ্ছাসেবকগণ প্রস্তুত রয়েছেন জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য।

ঘূর্ণিঝড় ইয়াস ভরা পুর্ণিমার সময়ে উপকূলে আঘাত হানবে বলে এটি অনেক বেশি ক্ষতি করতে পারে। আসুন, আমরা সবাই মিলে এটিকে মোকাবেলা করি। সবাই সাবধান থাকি। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। যাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা প্রয়োজন, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে সাহায্য করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net