1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরের হাঁড়িভাঙা আম গাছটি আজও বেছে আছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

রংপুরের হাঁড়িভাঙা আম গাছটি আজও বেছে আছে

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩০১ বার

রংপুরের হাঁড়িভাঙা গাছটি পাওয়া গেছে। যে গাছটি থেকেই লাখো গাছের জন্ম সেই গাছটি ২৮বছর পরে পাওয়া গেছে। সেই গাছ থেকেই লাখো গাছের জন্ম নিয়েই আজ বিক্রি হচ্ছে শত শত কোটি টাকার হাঁড়িভাঙা আম। সেই হাঁড়িভাঙা আম গাছটি আজও দাঁড়িয়ে আছে। আজ থেকে প্রায় ৭৫ বছর পূর্বে হাঁড়িভাঙা আমের যাত্রা শুরু হলেও ব্যাপক সম্প্রসারণ শুরু হয়েছে নব্বইয়ের দশকের শেষের দিকে । হাঁড়িভাঙার নামকরণ প্রসঙ্গে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেকানি গ্রামের আমজাদ হোসেন জানান, আজ থেকে প্রায় ৭৫ বছর আগে তার বাবা নফল উদ্দিন হাঁড়িভাঙা আম গাছটি রোপণ করেছিলেন।

তিনি হাঁড়িভাঙা আম গাছটির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, একশত বছর পূর্বে মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসুমপুরের জমিদার ছিলেন তাজ বাহাদুর সিংহ, তিনি খুবই শৌখিন মানুষ ছিলেন। তার ফলের বাগান ছিল। বাগানে বিভিন্ন প্রজাতির ফলের গাছ ছিল। সে সময় কিছু পেশাদার আম ব্যবসায়ী তার বাগান থেকে পাইকারী দামে আম কিনে নিয়ে পদাগঞ্জ হাটে বিক্রি করতো। সেই বিক্রি করা হাঁড়িভাঙা আম তার বাবা ক্রয় করে। আমটি খুবই সুস্বাদু হওয়ায় তৎকালীন সময় পাঁচটাকা দামে ১০০ আম কিনে আনেন। সেই আম খাওয়ার পরে আমের আঁটি থেকে চারা একটি পরিত্যাক্ত ভাঙা হাঁড়ির টুকরোর মাঝখানে গাছটি জন্মেছিল বলে গাছটির নামকরণ করা হয় হাঁড়িভাঙা।

তখন থেকেই ওই এলাকার মানুষ হাঁড়িভাঙা আম নামে চিন্তেন। পরবর্তিতে ওই আমটি জনপ্রিয় হয়ে উঠায় ওই অঞ্চলে হাঁড়িভাঙা আমের যাত্রা শুরু। সেই থেকে হাঁড়িভাঙা আম গাছটি এখনো জীবিত আছে এবং ফলও দিচ্ছে। অন্যদিকে হাঁড়িভাঙা আমের জনক হিসেবে আমজাদ হোসেন নামের এক বাগান মালিক তার বাবার স্বীকৃতি দাবি তুলেন। জানাযায় ১৯৯২ সাল থেকেই রংপুর অঞ্চলে হাঁড়িভাঙা আমের সম্প্রসারণ শুরু হয়। আবদুস ছালাম নামের এক কৃষকও নিজেকে হাঁড়িভাঙা আমের সম্প্রসারক হিসেবে নিজেকে দাবি করেন। তার দাবি, তিনি ১৯৯২ সাল থেকে হাঁড়িভাঙা আমের চাষ শুরু করেন। তারই দেখাদেখি এখন রংপুরে কয়েক লাখ হাঁড়িভাঙা আমের গাছের জন্ম ।

রংপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে,রংপুর জেলায় এবারের আমের ফলন ৩ হাজার ৫ হেক্টর জমিতে হয়েছে। তারই মধ্যে হাঁড়িভাঙার ফলন ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবছরে প্রতি হেক্টরে ফলন হয়েছিল ৯ দশমিক ৪ মেট্রিক টন। আশা করা হচ্ছে গত বছরের চেয়েও এবারের ফলন বেশি হওয়ার আশাবাদী । সেই তুলনায় শুধু হাঁড়িভাঙা আম এবারে উৎপাদন হতে পারে ১৫ হাজার মেট্রিক টনের বেশী । আমের মৌসুমের শুরুতে দাম কিছুটা কম থাকলেও কেজি প্রতি হাঁড়িভাঙা আম ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। রংপুর অঞ্চলের আম চাষীরা আম বিক্রি করে ২০০ কোটি টাকারও বেশি টাকা ঘরে তুলেন।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net