1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজনীতির শেষ না দেখে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবোনাঃ আব্দুল কাদের মির্জা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

রাজনীতির শেষ না দেখে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবোনাঃ আব্দুল কাদের মির্জা

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৬২ বার

নােয়াখালীর কােম্পানীগঞ্জে বিগত কয়েক মাস রাজনৈতিক অস্থিরতা বিরাজমান।
সেই সূত্র ধরে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডে ২৯মে সন্ধ্যায় মির্জা অনুসারীদের মিছিলের প্রতিপক্ষের ছোঁড়া ছররা গুলিতে ৯ জন আহত হয়েছে, তারই ধারাবাহিকতায় আব্দুল কাদের মির্জা ৩০ই মে(রবিবার) সকাল বেলা নিজে হাতে লাঠি নিয়ে বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়কে তার অনুসারীদের নিয়ে শোডাউন করেন। শােডাউন শেষে বঙ্গবন্ধু মুরালে নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র কাদের মির্জা বলেন, সকল সন্ত্রাসী কর্মকান্ড, ষড়যন্ত্র, অপরাজনীতি, প্রশাসনের বিভিন্ন অপকর্মের ব্যাপারে আমরা সোচ্ছার আছি। সঠিক তদন্তের মাধ্যমে গতকালের হামলায় জড়িতদের আইনের আওতা আনতে হবে।
নইলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো।

এ সময় তিনি আরো বলেন, ইউএনও, এসিল্যান্ড, ডিসি, এসপি, ওসি, এডিশনাল এসপি এবং তাঁদের পাশাপাশি একরামুল করিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, মঞ্জু, রাহাত, আলাল এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী,( মির্জার আপন বড় ভাই) ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমার সাথে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা মােতাবেক আপনি আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা না নেন তাহলে আমি আপনাকে ও আপনার স্ত্রী কে ছাড়বাে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা বলেন, প্রতিটি ইউনিয়নে, গ্রামে, মহল্লায় প্রতিবাদী আন্দােলন গড়ে তােলাে, আর আমি যখন ডাক দিবাে তখন সবাই চলে আসবেন।
আমি আগামী জুন মাসের ৯ তারিখে চিকিৎসার উদ্দেশ্যে আমেরিকা যাওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত নিয়েছি আমি আর আমেরিকা যাবাে না। দেশে চিকিৎসা নিবাে প্রয়ােজনে মারা যাবাে, তার পরেও কােম্পানীগঞ্জে রাজনৈতীতির মূল উদঘাটন করে দেখবাে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net