1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমাদের জনগোষ্ঠিকে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করতে হবে: নেত্রকোণা সিভিল সার্জন ডা: মো: সেলিম মিঞা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

আমাদের জনগোষ্ঠিকে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করতে হবে: নেত্রকোণা সিভিল সার্জন ডা: মো: সেলিম মিঞা

মুহা. জহিরুল ইসলাম অসীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৬২ বার

কোভিড-১৯ মহামারির সময়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে ক্যাপসুল খাওয়ানোর জন্য আহবান জানিয়েছেন নেত্রকোণা সিভিল সার্জন ডা: মো: সেলিম মিঞা। তিনি আরও বলেন, আমাদের জনগোষ্ঠিকে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ ও পুষ্টির জ্ঞান সম্পর্কে ধারণা সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। কেননা পুষ্টিহীনতার সমস্যা না থাকেল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত থাকে।

আপনারা জানেন, বিশ্বের অন্যকোন দেশে এভাবে ক্যাম্পেইন করে ভিটামিন বা টিকা খাওয়ানো হয়না, কারণ তারা পুষ্টি সচেতন। তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি গুরুত্বের সাথে এই তথ্যসমূহ প্রচার করে করে তবে এই কার্যক্রমে শতভাগ সফল হওয়া সম্ভব।

বৃহস্পতিবার সকাল ১১টায় ইপিআই ভবনে নেত্রকোণা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ৫-১৯জুন ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন ও কর্মশালায় সভাপিতর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইপিআই সুপারেন্টেন্ডেন্ট মো: মজিবুর রহমানের সঞ্চালনায় এবিষয়ের উপর কথা বলেন এসএমও ডা: নূসরাত আজিম। বক্তব্য রাখেন এমওসিএম ডা: উত্তম কুমার পাল, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, ডেপুটি সিভিল সার্জন ডা: অভিজিৎ লোহ।

তথ্যানুযায়ী প্রকাশ, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইেনে ৫জুন থেকে ২১ জুন পর্যন্ত ১৯ জুন পর্যন্ত জেলায় ৬ থেকে ১১ মাসের ৩৯হাজার ৩শত ২৯ জন (১লক্ষ আইইউ) একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাসের ৩ লক্ষ ৩৯ হাজার ৬শত ১২জন শিশুকে (২লক্ষ আইইউ)একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net