1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় প্রাণিসম্পদ অধিদপ্তরের দিন ব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আনোয়ারায় প্রাণিসম্পদ অধিদপ্তরের দিন ব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

আনোয়ারা৷ সংবাদ দাতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৩৭ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) উপজেলা পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। স্টল প্রদর্শনী মেলাতে সার্বিক সহযোগিতা করেন ভেটেরিনারি হাসপাতাল ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।

এই উপলক্ষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ অধিদফতরের উপ-সহকারী কর্মকর্তা দোলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হলে পুষ্টি অপরিহার্য। এই পুষ্টির উৎস হলো বিভিন্ন মাছ, মাংস ইত্যাদি। তিনি খামারিদের ধন্যবাদ জানিয়ে সবাইকে খামারী হওয়ার প্রতি উদ্ধুদ্ধ করেন।

পরে সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, আগে কোনো একটা অনুষ্ঠান হলে অনেকদিন আগে থেকে ডিম মাংসের ব্যবস্থা করে রাখতে হতো। এখন মানুষ খামারের কাজে মনোনিবেশ করায় মানুষের ডিম এবং খাদ্য চাহিদা নিশ্চিত করতে খুবই সহজ হয়েছে। এর পিছনে সব চেয়ে বড় অবদান রেখে যাচ্ছে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর। সরকারের এমন ভবিষ্যৎ পরিকল্পনায় দেশ আজকে স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা জমিরুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন নইফা বেগম, উপজেলা আওয়ামিলীগ নেতা নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন খামারীরা।

প্রদর্শনী মেলায় ২৬ টি স্টলে খামারীরা পশু, পাখি, ঔষধপত্র সহ বিভিন্ন গো খাদ্য প্রদর্শীত করে। এবং মেলা শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net