1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫৩২ বার

মোঃ সাইফুল্লাহঃ

মাগুরার শ্রীপুরে ১২ জুন দুপুরে শ্রীপুর -দ্বারিয়াপুর সড়কের শ্রীপুর পূর্বপাড়া মাদ্রাসা এলাকায় সড়ক দুর্ঘটনায় আকাশ মৃধা (২২) নামে ১জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ বলে জানা গেছে।
নিহত আকাশ মৃধা উপজেলার পারপটোরা গ্রামের ডালিম মৃধার পুত্র।

আহত,চাঁদ মোহন একই উপজেলার আনন্দ নগরের কুটিশ্বর পরামানিকের পুত্র। আহত অপর ২জনের পরিচয় জানা যায়নি৷

বিভিন্ন সূত্রে জানা গেছে- আকাশ সকালে বাড়ি থেকে তার মা ও ভাগিনিকে নিয়ে তার বোনের বাড়ি শ্রীপুর উপজেলার নবগ্রাম গ্রামে নামিয়ে দিয়ে বাড়িতে ফেরার পথে উপজেলার পূর্বপাড়া মাদ্রাসা এলাকা নামকস্থানে পৌছালে চাদ মোহনের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,এতে তারা দুজনই গুরুতরসহ ৪ জন আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আকাশ মৃধার মৃত্যু হয়।
আকাশ মৃধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১২জুন বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন কোন পক্ষই মামলা করতে আসনি,আসলে মামলা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন নিহত আকাশের পরিবারে পক্ষ থেকে মামলা করবেন না বলে তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net