1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৃথক সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের এক শিশু সহ প্রান গেল ৪ জনের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম 

পৃথক সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের এক শিশু সহ প্রান গেল ৪ জনের

মুহা. ফখরুদ্দীন ইমন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩২৩ বার

কুমিল্লা সদর দক্ষিণে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার (১৮ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী জোড়কানন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও ল²ীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুর রহমান বলেন, ঢাকা থেকে ল²ীপুরগামী প্রাইভেটকারটি ওই এলাকায় ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মহাসড়কের সুয়াগাজী জোড়কানন ইউটার্নে পৌঁছালে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। পরে ঢাকায় নেয়ার পথে ফখরুল আলমের মৃত্যু হয়। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।

তিনি আরও জানান, বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার এলাকায় দাদার সাথে অটোরিকশা করে কবিরাজের কাছে যাওয়ার সময় অটোরিকশার চাপায় লামিয়া নামের ৮ বছরের এক শিশু নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net