1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় রোকন হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

গাইবান্ধায় রোকন হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৩২ বার

গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুরের বালুয়া বাজারে মিষ্টি বিক্রিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকন সরদার নামে এক যুবককে হত্যা করে। এ ঘটনার পর গাইবান্ধা সদর থানায় নিহত রোকনের পরিবার বাদি হয়ে মামলা দায়ের করেন। ঘটনার পাঁচ দিন হলেও পুলিশ মূল আসামীকে এখনো গ্রেফতার করতে পারেনি। তার প্রতিবাদে আজ রবিবার দুপুরে শহরের ডিবি রোডে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। দুই ঘন্টার মানববন্ধনে বিপুল সংখক লোকজনের সমাগমের কারনে শহরের ডিবি রোড বন্ধ হয়ে যায়। মানববন্ধনে বক্তব্যর সময় পুলিশ মানববন্ধটি বন্ধ করার অনুরোধ জানালে বিক্ষোভত্ব জনতা চড়াও হয়। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রনজিৎ বকসী সুর্য্য, জেলা মহিলা আওয়মীলীগের সাধারন সম্পাদক মাহামুদা পারুল ,আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান সরদার,সজল আহম্মেদ সহ অন্যরা ।

মানব বন্ধনে বক্তারা, জেলা শহরের প্রতিনিয়ত আইনশৃংঙ্খলার অবনতি ঘটছে। এক শ্রেণী নামধারী সরকারী দলের নেতা কর্মীর পরিচয়ে প্রতিনিয়ত সাধারন মানুষকে জিম্মি করে অর্থ লুটে নিচ্ছে। সম্প্রতি সময়ে লক্ষ্য করা যাচ্ছে শহরে অপরাধীর গডফাদাররা পুলিশের লোকজনের সাথে প্রকাশেই চলাফেরা করছে। একের পর এক মানুষ খুন হচ্ছে। হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হলে আর কেই এর রকম জঘন্যতম অপরাধের সাথে লিপ্ত হতো না। কোন দলের লোক হক না ক্যানো যারাই হত্যা,ছিনতাই, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজির চিহ্নিতসহ গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরো বলেন কয়েক দিনের ঘটনায় শহরের দুই জন নিঅপরাধ মানুষকে খুন হলো। তারা বলেন রোকন সরদারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাসির কার্যকরের দাবী জানান।

মানব বন্ধন শেষে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভত্ব এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net