1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সকালে নাস্তা খেয়ে বাড়ির বাইরে বের হতেই ছুরিকাঘাতে খুন হয় ইউপির সদস্য - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

সকালে নাস্তা খেয়ে বাড়ির বাইরে বের হতেই ছুরিকাঘাতে খুন হয় ইউপির সদস্য

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৫৩ বার

সকালে নাস্তা খেয়ে বাড়ির বাইরে বের হতেই রহমত আলীর ছুরিকাঘাতে খুন করা হয় ইউপির সদস্য আবদুর রহিম (৪৫)কে। এ ঘটনায় অভিযুক্ত রহমত আলী নামে এক জনকে গণধোরাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত আবদুর রহিম কুমিল্লার মনোহরগুন্জ উপজেলা ঝলম উওর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের নেতা।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯ টার দিকে ধিকচন্দা গ্রামের শেফালী মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মহিতুল ইসলাম ও মনোহরগুন্জ থানা ওসিসহ পুলিশের সদস্যরা ঘটনার স্হলে এসে তদন্ত করেন।

স্হানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, মনোহরগুন্জ উপজেলার ঝলম উওর ইউনিয়নের ধিকচন্দা
গ্রামের শেফালী মেম্বার বাড়ীর একটি পুকুর লিজ নেন ইউপির সদস্য আবদুর রহিম। ওই পুকুরে কিছু অংশের মালিক একই গ্রামের সেরাজুল হকের ছেলে রহমত আলীর। পুকুরে মাছ চাষের করনে তাদের জায়গায় গত কয়েকদিন ধরে ভাঙ্গন দেখা দেয়। এ নিয়ে স্হানীয় ওয়ার্ড মেম্বার আবদুর রহিম সঙ্গে রহমত আলীর সাথে বিরোধ চলছে। গত সোমবার বিকালে মেম্বার রহিম ও রহমত আলী সাথে কথা কাটাকাটি এবং দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের উত্তেজনা দেখা দেয়। সামাজিক ও উপজেলার দলীয় নেতৃবৃন্দ দুু পক্ষের সমস্যা সমাধান করে দিবে বলে আশ্বাস দেন তারা। আজ মঙ্গলবার সকালে মেম্বার আবদুর রহিম বাড়ির থেকে রাস্তায় আসলে রহমত আলীর সাথে পুনরায় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রহমত আলী ছুরি দিয়ে মেম্বারের গলায় আগাত করে তাকে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা রহমত আলীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ রিপোর্ট লেখা পযন্ত নিহত মেম্বারের স্ত্রী আয়শা বেগম থানায় মামলার করার প্রস্তুতি নিছেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন,
পুকুরে পাড় ভরাট নিয়ে আবদুর রহিমের সাথে রহমত আলীর সঙ্গে বিরোধ চলছে, সেই জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net