1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর রায়পুরায় চাচার ছুরিকাঘাত ভাতিজা খুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় চাচার ছুরিকাঘাত ভাতিজা খুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৬৭৭ বার

নরসিংদীর রায়পুরায় উপজেলায় চাচার হাতে জুবায়ের (১৭) নামে এক ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রায়পুরা থানার উপ-পরিদর্শক দেব দুলাল জানান।
বুধবার রাতে ওই উপজেলায় মির্জাপুর ইউনিয়নের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় খুনের এ ঘটনা ঘটে।
নিহত জুবায়েরের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গাংকল হাটি গ্রামের লিটন মিয়ার ছেলে।
সে পেশায় একজন ডিম ব্যবসায়ী বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে জুবায়েরকে বেড়াতে যাওয়ার কথা বলে রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে একটি পাটক্ষেতে নিয়ে গলায় ছুরিকাঘাত করেন চাচা সোহেল।
সে সময় জুবায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে পালিয়ে যান চাচা। স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে এবং থানায় খবর দেয়।
পরে পুলিশের সহযোগিতায় প্রথমে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে তাকে ঢাকা রেফার্ড করেন। পরে জুবায়েরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net