1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ওয়ারীতে ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ওয়ারীতে ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এম এ মজুমদারঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৩৯ বার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় ও গরীব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ম্যাক্স বিতরণ করা হয়।

আজ ১৪ জুলাই (বুধবার) সকালের দিকে ওয়ারীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফীর উপস্থিতিতে ৩৫০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।চলমান করোনা মহামারীতে আমাদের সচেতন হয়ে জীবনযাপন করতে হবে, বিশেষ করে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গরীব অসহায় মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছেন।তিনি সরকারি ত্রাণ তহবিল থেকে যতদূর সম্ভব অসহায় মানুষের জন্য সহযোগিতা করে চলেছেন।জরুরি সেবার মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান ছাড়াও খুব দ্রুত করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষায় টীকা নিশ্চিত করতে চেষ্টা করছেন।ইতিমধ্যে টিকাদান শুরু হয়েছে। উন্নত-বিশ্ব এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেখানে করোনার কাছে ধরাশায়ী হয়েছে। সে তুলনায় আমরা এখনো অনেক ভালো আছি। আশাকরি করোনা সংকট অচিরেই কেটে যাবে।

সভাপতির বক্তব্য এফ এম শরিফুল ইসলাম শরিফ বলেন, অসহায় ও গরীব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি নিয়মিত চলবে।সংকট-কালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।আশাকরি সমাজের বিত্তবানেরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সংকট-কালীন সময়ে সাধারণ জনগণের পাশে থাকবেন। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে চলেছে সুতরাং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় চলমান সংকট মোকাবেলায় সকলের সহযোগিতায় প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, সদস্য রাকিবুল হাসান সোহেল।ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু , সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন।কমিশনার ও ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সারোয়ার হাসান আলো সহ প্রমুখ।

উল্লেখ্য প্রতিটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, হাফ কেজি চিনি,হাফ কেজি দুধ, ১ কেজি লবণ, ১ লিটার তেল এবং ২ কেজি আটা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net