ঢাকা   ০৪:২২:১৯ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

নতুনধারার মাস্ক ও স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবি আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী শুক্রবার (২৩ জুলাই) তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে এই কেন্দ্র উদ্বোধন করেন।

এসময় মোমিন মেহেদী বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর অধিকাংশেরই লক্ষ্য যে কোনভাবেই হোক রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া- কোটিপতি হওয়া। কিন্তু তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই এই লক্ষ্যর বাইরে থেকে কাজ করেছে ছাত্র-যুব-জনতার কল্যাণের জন্য নিবেদিত থেকে।

তার-ই ধারাবাহিকতায় আজ দেশের রাজনৈতিকদলগুলো যখন নিজেদের রাজনৈতিক-অর্থনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত-ক্ষমতায় আসার আর থাকার নোংরা রাজনৈতিক কর্মসূচীতে ব্যস্ত; তখন নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশে প্রথম কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জনগনের জন্য বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে।

আগামীতে এটির সংখ্যা ১০০ করার ইচ্ছে আছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি