1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নবম শ্রেণীর ছাত্র ছুরিকাঘাতে নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরায় নবম শ্রেণীর ছাত্র ছুরিকাঘাতে নিহত

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪২৭ বার

মাগুরা সদরের বেরইলপলিতা এলাকায় ছুরিকাঘাতে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৭ জুলাই মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম কাজী গোলাম রসুল (১৫)। সে বেরইলপলিতা আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

বেরইলপলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার মহম্মদ আলী জানান, গোলাম
রসুল ঘটনার সময় রাত সাড়ে আটটার দিকে বেরইলপলিতা দক্ষিণ পাড়ায় নূর আলমের বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিল। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রসুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার আগেই গোলাম রসুলের মৃত্যু হয়েছে। তাঁর বুকে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

নিহত স্কুল ছাত্র কাজী গোলাম রসুল বেরইরপলিতা গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে। তাঁর বাবা স্থানীয় বাজারে চা বিক্রি করেন বলে জানা গেছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে গোলাম রসুল সবার ছোট।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন জানান, মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে গোলাম রসুলের মৃত্যু হয়। পুলিশ ধারণা করছে, অনলাইনে গেম খেলা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। লাশ মর্গে পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। বড় ধরনের দূর্ঘটনা প্রতিরোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোলাম রসূলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net