ঢাকা   ০৪:৫৯:২৮ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

এমপি সাইফুজ্জামান শিখরের করোনা মুক্তির জন্যদোয়া চাইলেন ছাত্রলীগ নেতা রাশেদ লস্কর

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৪৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মাগুরা -১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর ও তার সহধর্মিনী সিমা জামানের আরোগ্য সহ পরিবারের সকলের আশু রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০২ আগষ্ট সোমবার রাত সাড়ে ৭টার দিকে মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ লস্কর উদ্যোগে মাগুরা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর ছাত্রলীগের পার্টি অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাশিনাথপুর গ্রামের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পাড়া-মহল্লার মুসল্লীবৃন্দ।

ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ লস্কর বলেন ,আমাদের এমপি সাইফুজ্জামান শিখর মহোদয় ও তাঁর সহধর্মিনী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাম ভবনের বাসায় চিকিৎসা নিচ্ছেন । তাদের অসুস্থতায় আমরা ভীষণভাবে চিন্তিত। আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শারীরিক সুস্থতা কামনায় আমার পক্ষ থেকে আজ এই দোয়া মাহফিলের আয়োজন করছি। গ্রামবাসী ও মুসল্লীরা বলেন ,আমরা এমপি সাহেব ও তাঁর স্ত্রীর জন্য বিশেষ ভাবে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ পাক যেন তাদের দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি