ঢাকা   ০৭:৩০:৩৪ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

ঢাকা বার নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ ১০ পদে বিএনপি প্রার্থীর জয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ঃঢাকা বারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১০ পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদ হোসেন আলী খান হাসান জয় লাভ করেছেন। এছাড়াও কোষাধ্যক্ষ আব্দুল আল মামুন ও অফিস সম্পাদক এইচ এম মাসুম, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে- আজহার উদ্দিন রিপন, কাজী আফরোজা সুলতানা (ইভা),আব্দুল বাসেত রাখী, তানভীর হাসান সোহেল, ইয়াছিন মিয়া ও সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু) নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সহ-সভাপতিসহ ১৩টি পদের জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের প্রার্থীরা। সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের, সহ-সভাপতিতে ইমাম হোসেন মঞ্জু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও সমাজকল্যাণ সম্পাদক শায়লা পারভিন পিয়া। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন- এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, মেহেদী হাসান মেরিন, রমজান আলী সরদার রানা, সাব্বির হোসেন ও সাইফুল ইসলাম।

এর আগে দুই দিনব্যাপী গত বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। দু’দিনের এ ভোটে ভোটাধিকার প্রয়োগ করছেন ৯ হাজার ২৯৯ জন সদস্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি