ঢাকা   ০৯:২৬:৫৬ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাগুরার গুরুত্বপূর্ণ রাস্তা চলাচলের অনুপযোগী! দ্রুত পাঁকাকরণের দাবি এলাকাবাসীর।

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪১২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের অতিগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি নানাবিধ কারণে বর্তমানে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। মনে হয় দেখার কেউ নেই!!
রাস্তাটি এলাকার সর্বস্তরের জনগণের জন্য অতি গুরুত্বপূর্ন হওয়ায় দ্রুত পাঁকাকরণের দাবি জানিয়েছেন ভূক্তভোগি সকল কৃষকসহ এলাকাবাসি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সব্দালপুর বাজার থেকে নোহাটা দক্ষিন পাড়া বদিয়ার শেখের বাড়ি পর্যন্ত রাস্তাটি পাঁকা হলেও সেখান থেকে গজারিয়া বিল পর্যন্ত প্রায় ৬শ মিটার রাস্তা কাঁচা। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার দু’পাশে ইসমাইল মোল্লা, ইব্রাহিম মোল্লাও সাজ্জাদ সহ বেশ কয়েকজন দীর্ঘধরে বসবাস করে আসছেন। বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তার দু’পাশের বসতি সহ জনসাধারণের চলাচলে দূর্ভোগের শেষ থাকে না। সব্দালপুর, নোহাটা, আমতৈল সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কৃষকের মাঠের ফসল বহনের জন্য এ রাস্তাটি ব্যবহার করে থাকে। এছাড়াও অনেক কৃষককে দেখা গেছে ফসলের ভারি বোঝা মাথায় নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে।

নোহাটা গ্রামের সাব্বির হোসেন মোল্যা বলেন, উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা পাঁকা হলেও গুরুত্বপূর্ন এই রাস্তাটি অদৃশ্য কারণে কাঁচায় বন্ধি হয়ে রয়েছে। এলাকাবাসির দূর্ভোগ লাঘবে এবং কৃষকের অনেক কষ্টে ফলানো ফসল ঘরে তুলতে এ রাস্তাটি পাঁকাকরণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি।
নোহাটা গ্রামের কৃষক হান্নান মোল্যা বলেন, বর্ষা কালে এ রাস্তায় চলাচলের কোন উপায় থাকে না। এখন মাঠ থেকে পাট বহনের জন্য গাড়ি প্রতি ৭ শ থেকে ১ হাজার টাকা গুণতে হচ্ছে। পাট কত টাকায় বা বিক্রি হবে? হ্যাম্বা হলি আমরা চাষি গৃহস্ত বাঁচপো কি করে? রাস্তাটি পাঁকা হলি আমরা একটু বাঁচতাম।

সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য ওসিয়ার রহমান বাবু বলেন, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় আধুনিকতার ছোঁয়া লাগলেও আমরা অনেকটাই বঞ্চিত। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ন। রাস্তাটির অবস্হা খারাপ হওয়ায় কৃষকের মাঠ থেকে ফসল বাড়ি পর্যন্ত পৌঁছাতে অনেক খরচ গুণতে হয়। দ্রুত রাস্তাটি পাঁকা করা হোক, যদি পাঁকা করা সম্ভব নাও হয়, ইটের সলিং হলেও অন্তত কৃষক সহ এলাকাবাসির অনেকটাই উপকার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি