1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেএমবি’র সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জেএমবি’র সদস্য গ্রেফতার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪০৬ বার

লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ নব্য-জেএমবি’র সদস্য নাজমুস সাকিব (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সহযোগীতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করে হাতিবান্ধা থানা পুলিশের একটি দল। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম। নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলীর সন্তান বলে জানা গেছে।ওসি এরশাদুল আলম জানান, নব্য-জেএমবি সদস্য নাজমুস সাকিবের নামে পুলিশ সদস্য আহত ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলো আদালত।

ওই মামলায় সিটিটিসি সদস্যদের সহযোগীতায় সাকিবকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতার কৃত সাকিবের নামে আদালতে ৩টি মামলাও রয়েছে যার একটি মামলায় সে জামিনে আছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে নাজমুস সাকিব কে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য-জেএমবির সদস্য। রাকিব বর্তমানে লালমনিরহাট কারগারে আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net