1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ের এক মাস পর সুখবরটি জানালেন নিলয় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বিয়ের এক মাস পর সুখবরটি জানালেন নিলয়

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৮১ বার

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী ও মডেল নিলয় আলমগীর বিয়ে করেছেন। মাসখানেক আগে তাঁর উত্তরার বাসায় বিয়ে করেছেন তিনি। বিয়েতে দুই পরিবারের কাছের কিছু মানুষ ও বিনোদন অঙ্গনের কিছু বন্ধু উপস্থিত ছিলেন। আজ বুধবার নিলয় বিয়ের খবরটি জানান বিভিন্ন গণমাধ্যমকে।

নিলয় জানান, তাঁর স্ত্রীর নাম তাসনুভা তাবাসসুম। তিনি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী। নিলয় বলেন, ‘পারিবারিকভাবে গত ৭ জুলাই আমাদের বিয়ে হয়েছে। বিয়ের বয়স এরই মধ্যে মাসখানেক পেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো।’ মজাচ্ছলে নিলয় বলেন, হাউস অ্যারেস্টও বলা যায়।

নিলয় ও তাবাসসুমের বিয়ের অনুষ্ঠানে শ্যামল মাওলা, মাহা শিকদার, সালহা নাদিয়াসহ কাছের কিছু বন্ধু উপস্থিত ছিলেন। বিয়ের মতো এমন সুখবর মাসখানেক গোপন রাখার কারণ সম্পর্ক জানতে চাইলে নিলয় বলেন, ‘কঠোর বিধিনিষেধ, করোনার সংক্রমণ বেড়ে গেছে—এসবের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি, তাই কাউকে জানাতে চাইনি। আমরা কিন্তু সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনে বিয়ের অনুষ্ঠান করেছি।’

মডেল ও অভিনয়শিল্পী নিলয়ের সঙ্গে এর আগে আরেক মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখের বিয়ে হয়। ২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত তাঁদের সেই প্রেমের বিয়ে বেশিদিন টেকেনি। পারিবারিকভাবে শখদের গেন্ডারিয়ার বাড়িতে বিয়ের আয়োজনে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net