1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে পরীমনি ও মরিয়ম মৌ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে পরীমনি ও মরিয়ম মৌ

আমিনুল হক: বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪১১ বার

পরীমনি ও মরিয়ম আক্তার মৌকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারে পাঠানো হয়েছে। সেখানে এই দু’জনকে রজনীগন্ধা ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর করোনা উপসর্গ না থাকলে সাধারণ বন্দীদের ভবনে পাঠানো হবে।
কাশিমপুর নারী কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীমনি ও মরিয়ম আক্তার মৌকে এ কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের এখানে ১৪ দিন থাকতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পরীমনিকে এ কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, আজ শুক্রবার তাদের একই প্রিজনভ্যানে আদালত কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

এদিন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত পরীমনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইদিন ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ মোহাম্মদপুর থানার মাদক আইনের মামলায় মরিয়ম আক্তার মৌ’র জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরীমনি ও মরিয়ম মৌ ছাড়াও মাদক মামলায় গ্রেপ্তার ফারিয়া মাহবুব পিয়াসা, চিকিৎসক সাবরিনা চৌধুরী ও নরসিংদীর সাবেক যুবমহিলা নেত্রী শামীমা নূর পাপিয়া এ কারাগারে বন্দী আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net