1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদকমুক্ত ও সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই: বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

মাদকমুক্ত ও সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই: বক্তারা

লোহাগাড়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৩৯ বার

খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। স্বাস্থ্যসচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝেও শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও।দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান।

২৭আগস্ট বিকেলে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়িকুল একতা সংঘের উদ্যোগে একতা স্টেডিয়ামে জমজমাট সেমি-ফাইনাল খেলায় বক্তারা এসব কথাগুলো তুলে ধরেন।

খেলায় দু`শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন দক্ষিণ সুখছড়িকুল একতা ফুটবল একাদশ বনাম বায়তুন নুর পাড়া ফুটবল একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী,বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান।

স্হানীয় ইউপি সদস্য এনামুল হক প্রকাশ বাবুল সওদাগরের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মুুহাম্মদ রায়হান সিকদার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রায়হান রিংকু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার জিহান।

এছাড়াও খেলা পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন। খেলা শেষে ট্রাইবেকারে সুখছড়িকুল একাদশ বিজয়ী লাভ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net