ঢাকা   ০২:১৫:২৩ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

হাতীবান্ধায় ৮ম শ্রেণীর ছাত্রী অপহরণ, ৪ দিনেও উদ্ধার হয়নি

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধায় দাবীকৃত যৌতুক এর টাকা পরিশোধ না করায় এক বীর মুক্তিযোদ্ধা’র নাতনী, ৮ম শ্রেনী পড়ুয়া শালিকা কে অপহরন করেছে দুলাভাই সুমন (২৩)। স্থানীয় থানায় লিখিত অভিযোগ।
উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এর ছেলে সফিয়ার রহমানের স্ত্রী অভিযোগকারী লাইজু বেগম জানান, পশ্চিম বেজগ্রাম এলাকার আবুল হোসেন এর ছেলে সুমন (২৩) এর সাথে ১ বছর আগে আমার বড় মেয়ের বিয়ে হয়। ২ লাখ টাকা যৌতুক দিয়েছি কিন্তু সুমন আরোও টাকা দাবী করে ১সপ্তাহ আগে মেয়েকে আমার বাড়ীতে পাঠিয়ে দেয় এবং আমার মেয়েকে হুমকি দিয়ে বলে,দাবীকৃত টাকা না দিলে আমি এমন ক্ষতি করব সমাজে মুখ দেখাতে পারবি না। গরীব শ্বশুর জামাইয়ের দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পাওয়ায় শনিবার সকালে ৮ম শ্রেনী পড়ুয়া শালিকা কে অপহরন করেছে দুলাভাই সুমন। তাই আমরা মেয়ের সন্ধান চেয়ে ওই দিন রাতে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত মেয়ের সন্ধান না পেয়ে বাবা মা দিশেহারা। এ বিষয়ে জানতে সুমনের মুঠো ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম অভিযোগ পেয়েছেন সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ছাত্রীকে উদ্ধার ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
ছবি ক্যাপশন অপহরনকারী সুমন এর সংগ্রহকৃত ছবি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি