1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরারায় ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরারায় ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ বার

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া-বুনাগাতী সড়কের জুনারী মোড় এলাকায় ২৭ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ট্রাক চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- শালিখা উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার ৭ মাসের শিশুকন্যা খাদিজা।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, উপজেলার পুলম গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে শালিখা-বুনাগাতী সড়ক দিয়ে শরীফা বেগম তার শিশু কন্যা খাদিজাকে নিয়ে সদর আড়পাড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে জুনারী মোড় এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ট্র্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মা ও মেয়ে দুই জনেরই মৃত্যু হয়। পুলিশ ট্রাকসহ চালক শুকুর আলী (৪৫) কে আটক করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মা – মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net