1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুুক্তকরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুুক্তকরণ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ বার

মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদসহ বেশ কয়েকটি উন্মুক্ত জলাশয়ে গতকাল মাছের পেনা অবমুক্ত করা হয়েছে। দুপুরে কুমার নদের মুজদিয়া গ্রামের কবি কাদের নেওয়াজের বাড়ীর পাশের ঘাটে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা -উল- জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ইমাম জাফর, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবদুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ আরো অনেকে। শ্রীপুর উপজেলা মৎস্য অফিসার মোঃ আবদুর রাজ্জাক জানান, চলতি বছরের শেষ মাছের পোনা অবমুক্ত করা হলো। উপজেলার কুমার নদ, হরিন্দী আশ্রয়ন প্রকল্পের দিঘি, গোয়ালদহ বাওর, বরিশাটের গুচ্ছ গ্রামের দিঘি ও মহেশপুর বাওরের উন্মুক্ত জলাশয়ে ৩ শ’ ৫৭ কেজি বিভিন্ন জাতের মাছেরপোনা অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net