1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তৌসিফ- সাফার ‘থার্ড চান্স’' - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

তৌসিফ- সাফার ‘থার্ড চান্স’’

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪০৭ বার

রোমান্টিক নাটকের জুটি হিসেবে দারুণ জনপ্রিয় তৌসিফ মাহবুব ও সাফা কবির। এবার তারা জুটি বাঁধলেন আরও একটি নাটকে। নাটকের নাম ‘থার্ড চান্স’। এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা বাবু সিদ্দিকী। নাটকটিতে আরো আছেন মাসুম বাশার, রকি খান ও এ্যাথেনা সহ আরো অনেকে।

গল্পে দেখা যাবে, রিটায়ার্ড প্রাপ্ত জামান সাহেব তার চাকরী থেকে রিটায়ার্ড নিলেও, তার গৎবাঁধা জীবন, অনুশাসন, সময়ের সঠিক মূল্যায়ন এগুলো থেকে মোটেও রিটায়ার্ড নেননি। বরং রিটায়ার্ড নেয়ার পর এগুলোর প্রতি তার মনোযোগ বেশ বেড়েছে। সে বাসার দরজার সামনে একটি ছোট্ট টেবিল পেতে রেখেছে, তার উপরে টালি খাতা রেখে দিয়েছে। যে বাসা থেকে বাইরে যাবে, তার যাওয়ার সময়, যাওয়ার কারন এমনকি আসার সম্ভাব্য সময় ও সেখানে উল্লেখ করে বের হতে হবে। তার একমাত্র মেয়ে অবনী। যেমন সুন্দর ঠিক তেমনই মিষ্টি তার আচরন। বাবার এমন কর্মকান্ডে শুরুতে সে বিচলিত থাকলেও, এখন সেটা সে মানিয়ে নিয়েছে। অবনীর খুব ভাল বন্ধু আবির। এবং তাদের দুজনের খুব কমন বন্ধু হলো সাদিয়া। পড়াশোনার পাট চুকালেও তিন বন্ধুর সম্পর্ক এখানে অটুট রয়ে গেছে।

আবির আজকাল অবনীর প্রতি একটু বেশীই কেয়ার করছে। কারনে অকারনে খোজ নিচ্ছে, হুট হাট ফোন করে এক্সট্রা খাতির জমাচ্ছে। এরমধ্যে অবনীর বার্থডে উপলক্ষ্যে সাদিয়ার বাসায় বেশ জমজমাট এক সারপ্রাইজ। পার্টির এরেঞ্জ করেছে আবির। অবনী এত বিশাল আয়োজন দেখে হতবাক, তাই আনন্দে আত্মহারা হয়ে আবিরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই আবিরের ভিতর দিয়ে এক অদভূত ভাললাগা শিহরিত হয়। আবিরের বুঝতে বাকি থাকেনা যে, এটার নাম ভালবাসা। কিন্তু ততক্ষনে মেঘে মেঘে বেলা শেষ। আবির তার ভালবাসার কথা প্রকাশের আগেই অবনীর এংগেজমেন্ট হয়ে যায় অন্য একজনের সাথে। এরপরই নাটকের মোড় নেয় অন্যদিকে।

নির্মাতা জানালেন, নাটকটি শিঘ্রই আর টিভিতে প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net