ঢাকা   ১২:৫৩:২৬ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

বুড়িচং উপজেলা সমিতির সভাপতি মতিন ও সম্পাদক শেলী নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৪১৯ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : বুড়িচং উপজেলা সমিতি ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এসপি মিজানুর রহমান শৈলী।

সম্প্রতি রাজধানী ঢাকার ধানমন্ডি ক্লাবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি।

সমিতির সভাপতি এম এ মতিন এমবিএ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসপি মিজানুর রহমান শেলী ও যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহেরের পরিচালনায় সভায়
বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, সুপ্রিম কোর্টের এডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া, প্রিন্সিপাল সেলিম রেজা সৌরভ, প্রকৌশলী আবদুল মালিক, প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী, বপেক্স এর সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আল আমিন, সমিতির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, মিরপুর সিরামিকস এর মহাব্যবস্থাপক আমিনুর রহমান, পারটেক্স গ্রুপের সিইও মোহাম্মদ শাহ আলম, সমিতির অর্থ সম্পাদক লায়ন মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাহেদুল আলম।

এ ছাড়া অন্যদের মধ্যে অারও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন সুলতানা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আইসিটি সম্পাদক সাংবাদিক আবদুল অদুদ, প্রচার সম্পাদক ফারুক আহমেদ ভূইয়াঁ, ফাৰ্মাচীস্ট মো. শাহ আলম, সদস্য গোলাম মোস্তফা, জিহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহজাদা আহমেদ রনি, সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, স্পেক্ট্রা গ্রুপের মহা ব্যবস্থাপক জনাব সাইফুল ইসলাম, জনাব শামসুল হক ভূঁইয়া, মো. জাকারিয়া, আনিসুর রহমান, তৌহিদুর রহমান, এডভোকেট ওসমান গনি, আবু কাউসার প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়াঁ, নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আব্দুল মালেক ও মো. খোরশেদ আলম নির্বাচন পরিচালনা করেন। সভাপতি পদে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ ও ডি এল এম গ্রুপের চেয়ারম্যান জনাব এম এ মতিন এমবিএ এর নাম প্রস্তাব করেন বুড়িচং এর কৃতি সন্তান ডা: মো. শরীফ এবং সাথে সাথে তার প্রস্তাবে সমর্থন করেন ঐতিহ্যবাহী সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মো. সেলিম রেজা সৌরভ। আর কোনো প্রার্থী না থাকায় শেষে কন্ঠ ভোটে এম এ মতিন এমবিএ সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়।

সাধারণ সম্পাদক পদে এসপি মিজানুর রহমান শেলীর নাম প্রস্তাব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. আল আমিন। প্রস্তাবের সাথে সাথে জিহান গ্রুপের এম ডি জনাব শাহাজাদা আহমেদ রনি সমর্থন করে।

আর কোনো প্রার্থী না থাকায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সরকারি চাকুরীজীবি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন | অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ তাদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল ও সার্থক করেন |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি