1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে সম্পদের ভাগ নিয়ে শপিং মলের সামনে প্রকাশ্যে নারীকে মারধর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শ্রীপুরে সম্পদের ভাগ নিয়ে শপিং মলের সামনে প্রকাশ্যে নারীকে মারধর

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫৬৪ বার

সম্পত্তির ভাগ, শপিং মলের ভাড়া ও ব্যাংক লোনের কিস্তি পরিশোধ না করে, টাকা আত্বসাৎ করার প্রতিবাদ করায় ছোট ভাইয়ের স্ত্রীকে শপিং মলের সামনে প্রকাশ্যে মারধোর করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বড় ভাই শাহ আলমের বিরুদ্ধে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারে সামনে এ ঘটনা ঘটে। শাহ আলম উপজেলার মাওনা চৌরাস্তার মরহুম ইয়াকুব আলী মাষ্টারের বড় ছেলে। সে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারের সত্তাধিকারি মরহুম শহিদুল্লাহ শহীদের বড় ভাই। শহিদুল্লাহ শহীদ মারা যাওয়ার পর তার স্ত্রী শাহিন সুলতানা সুইটির এক ছেলে ও দুই মেয়ে রেখে করোনা আক্রান্ত হয়ে গত বছর মৃত্যুবরণ করেন।
এঘটনায় শাহীন সুলতানা সুইটি বাদী হয়ে শাহ আলমকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী নারী শাহীন সুলতানা সুইটি প্রয়াত শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ শহিদের স্ত্রী।
শাহীন সুলতানা সুইটি বলেন, আমার স্বামী শহিদুল্লাহ শহিদের মৃত্যুর পর থেকে বড় ভাই শাহ আলম স্বামীর রেখে যাওয়া সম্পত্তি হইতে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। ইতিপূর্বে আমাকে বাড়ির সকল গেইটে তালা ঝুলিয়ে ৩দিন অবরোধ করে রেখে ছিল। পরে পুলিশের সহায়তায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পাই। এছাড়া সব সময় শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার নির্যাতন করে।
রোববার সাড়ে এগারোটার দিকে ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের সামনে গেলে অভিযুক্ত শাহ আলম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তখন প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরসহ শ্লীলতাহানি করে। এ সময় গাড়ির ড্রাইভার আমির হোসেন এগিয়ে আসলে তাকেও মারধর করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ন্যায় বিচার চাইতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের নিরাপত্তা কর্মী বলেন, আজকের ঘটনায় ভুক্তভোগী নারীর কোন দোষ নেই। কোন কিছু বুঝার আগেই মারধর শুরু করেছে। আমরা মালিকের চাকুরী করি বলে প্রতিবাদ করতে পারিনি।
অভিযুক্ত শাহ আলমের ব্যক্তিগত নাম্বারে একাধিক বার যোগাযোগ করে তার ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এস.আই মনির হোসেন বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীকে উদ্ধার করে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য পরার্মশ দেয়া হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম পালিয়ে গেছে।
শ্রীপুর থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net