ঢাকা   ০২:৪৫:১৯ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

কুবিতে মার্কেটিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৮৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছানিয়া পিকনিক রিসোর্টে বিভাগের ১৩ তম ব্যাচের উদ্যোগে একই ব্যাচের শিক্ষার্থী রবিন হোসাইনের সঞ্চালনায় এবং প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরির উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানটি শুরু করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এসময় অতিথিদেরকে ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নেন মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. আমজাদ হোসাইন সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার ভিত্তিক সুযোগ সুবিধা প্রদানের জন্য বিভাগের পক্ষ থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেলের কার্যক্রম শুরু করন হয়। এতে এডভাইজার হিসাবে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, কো-এডভাজার হিসেবে বিভাগের লেকচারার মাহফুজুর রহমান এবং মাশিয়াত যাহিন দায়িত্ব পালন করবেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি গর্ববোধ করছি। বিশ্ববিদ্যালয় জীবন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এ জীবনটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের চার-পাঁচ বছরের রেজাল্ট আপনার জীবনকে বদলে দিবে। এ জীবন সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাদেরকে ভালো বন্ধু তৈরি করতে হবে এবং সময়ের যথাযোগ্য ব্যবহার করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরি বলেন, তোমরা প্রথম বর্ষে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাণ বেধেছিলে এই স্বপ্ন তোমাদেরকে বহুদূর নিয়ে যাবে। আমি আসার পর যে স্বপ্ন দেখেয়েছিলাম তা তোমরা খুব শীগ্রই অবলোকন করতে পারবে। চার বছর সময় তোমরা উপভোগ করবে নাকি ইনভেস্ট করবে এটা তোমাদেরকেই ঠিক করতে হবে। যে এ সময়টা ভালোভাবে কাজে লাগাবে সে জীবনে সফল হবে। বর্তমান যোগ মেধা দিয়ে টিকে থাকার যোগ। যদি তুমি ভালো রেজাল্ট করতে পার তাহলে তোমাদেরকে কোথাও থেমে থাকতে হবে না।

তিন পর্বের অনুষ্ঠানে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি