1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে ঝুট গুদামে আগুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

গাজীপুরে ঝুট গুদামে আগুন

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৮৭ বার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ীর আমবাগ তেঁতুলতলা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, আমবাগ তেঁতুলতলা এলাকায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

খবর পেয়ে কাশিমপুর মিনি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ীর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net